Highlight ||
"সুরভি " “সুরভি একটি বিশ্বাস” ১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারী বিশিষ্ট সমাজ সেবী ''সৈয়দা ইকবাল মান্দ বানু" সম্পূর্ণ নিজ অর্থে প্রতিষ্ঠা করেন সেবামুলক প্রতিষ্ঠান “ সুরভি”। তিনি তাঁর এই প্রতিষ্ঠানের মাধ্যমে গরিব দুঃখী, অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন।

Our Events & News Details

Event Image
শিক্ষার্থীদের মাঝে ব্যারিষ্টার জায়মা রহমান

সুরভি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আইটি–ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তুলতে কাজ করে যাচ্ছে। কম্পিউটার শিক্ষা, ডিজিটাল দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থী ও মায়েদের সক্ষমতা বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য। এসব কার্যক্রমের অংশ হিসেবেই শিক্ষার্থী ও শিক্ষক সঙ্গে আলোচনা ও মতবিনিময় হয়।

এরই ধারাবাহিকতায় আজ সুরভিতে সময় কাটান ব্যারিস্টার জায়মা রহমান। তিনি শিক্ষার্থী ও শিক্ষক সঙ্গে কথা বলেন, তাদের অভিজ্ঞতা শোনেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।