Highlight ||
"সুরভি " “সুরভি একটি বিশ্বাস” ১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারী বিশিষ্ট সমাজ সেবী ''সৈয়দা ইকবাল মান্দ বানু" সম্পূর্ণ নিজ অর্থে প্রতিষ্ঠা করেন সেবামুলক প্রতিষ্ঠান “ সুরভি”। তিনি তাঁর এই প্রতিষ্ঠানের মাধ্যমে গরিব দুঃখী, অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন।

Our Events & News Details

Event Image
Tiffin-24-09-2026

সুরভির কোমলমতি শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণের একটি আনন্দঘন মুহূর্ত অনুষ্ঠিত হয়েছে।

সুরভি'র প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন সৈয়দা ইকবাল মান্দ বানু ম্যাম এর উদ্যোগে এবং প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জনাব মোঃ আবু তাহের নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই টিফিন তুলে দেন। আজকের টিফিনের তালিকায় ছিল চমৎকার ও সুস্বাদু পরিবেশনা- মচমচে জিলাপি এবং গরম গরম সিঙ্গারা।

টিফিন হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে নির্মল আনন্দের হাসি। নির্বাহী পরিচালকের এই আন্তরিক উপস্থিতিও স্নেহপূর্ণ বার্তা শিক্ষার্থীদের মাঝে বাড়তি উদ্দীপনা যোগায়।


শিশুদের সুস্বাস্থ্য, সুষম পুষ্টি এবং মানসিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে আজ সুরভি স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য হিসেবে রুটি এবং কলা বিতরণ করা হয়েছে।

২৭/৭/২০২৬